জাতীয় ফিচার

কুষ্টিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় ৪ শিশু নিহত

কুষ্টিয়ার খোকসায় মক্তব থেকে ফেরার পথে দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় চার শিশু নিহত হয়েছে। নিহতরা হলো, উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের মো. হানিফের মেয়ে মিম (১২), একই গ্রামের পালন শেখের মেয়ে তানজিলা (১১) ও হেলাল উদ্দিনের মেয়ে যুথি (১২)। আরেকজনের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

আজ রোববার সকালে উপজেলার কুঠিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম‌্যান আব্দুল কুদ্দুস জানান, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কোরআন পড়া শেষে শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল। তারা কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস ধাক্কা দিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে তিনজন মারা গেছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিবাদে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ “নতুন করে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র