জাতীয় দেশ সংযোগ ফিচার

“দেশ থেকে এখনো করোনা যায়নি; নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক থাকতে হবে”

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, দেশ থেকে এখনো করোনা যায়নি। বিশেষ করে নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

আজ মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত বাংলাদেশ হেল্থ রিপোর্টার্স ফোরামের সাথে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

সামন্ত লাল সেন বলেন, ‘আমি নিজেও লাইসেন্সবিহীন হাসপাতালের ভুক্তভোগী। সুতরাং আমি কখনোই এ বিষয়ে ছাড় দেব না। আপনারা জানেন, এরই মধ্যে আমি বলেছি দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান কঠোর থাকবে। তেমনি অনুমোদনবিহীন হাসপাতালের ব্যাপারেও ছাড় দেওয়া হবে না।

করোনার নতুন ভ্যারিয়েন্ট প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশ থেকে এখনো করোনা যায়নি। বিশেষ করে নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। তিনি করোনা বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে জনসমাগম এড়িয়ে চলা ও সবাইকে মাস্ক ব্যবহারের পরামর্শ দেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম বলেন, গ্যাভির মাধ্যমে সরকার করোনার টিকা সংগ্রহের কাজ শেষ করেছে। এই টিকা আগামী এপ্রিল মাস থেকে দেওয়া শুরু হবে। ২০২৪ সালে ১ কোটি ২৫ লাখ এবং ২০২৫ সালে ১ কোটি ২৫ লাখ মোট আড়াই কোটি মানুষকে চতুর্থ ডোজ হিসাবে এই টিকা দেওয়া হবে।

মতবিনিময় অনুষ্ঠানের শুরুতেই ফোরামের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রীকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ফোরাম সভাপতি রাশেদ রাব্বি ও সাধারণ সম্পাদক মইনুল হাসান সোহেল।

মতবিনিময় সভায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহামান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলম প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুনঃ শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র