দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা ঝুঁকির তথ্য নেই: র্যাব
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ।
আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদ শুভেচ্ছা বিনিমিয়কালে তিনি এ কথা বলেন।
আরও পড়ুনঃ ইডেন ছাত্রলীগের বহিষ্কৃত ৯ নেত্রীদের আগাম জামিন
এ সময় র্যাব ডিজি বলেন, সব ধর্মের মানুষ যাতে তাদের ধর্মীয় উৎসব সুন্দর করে পালন করতে পারেন সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে। নাশকতা এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা বাহিনী রয়েছে। দেশের সম্প্রতি বিনষ্ট করলে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রতিমা বিসর্জনের দিন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হোক।
এসময় মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ, সহ-সভাপতি নির্মল চ্যাটার্জী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার উপস্থিত ছিলেন।






বোমা বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত - tathyasangjog
October 3, 2022[…] […]