ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সলিদিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আতাদী গ্রামের লাবনী (৩৫), তার মেয়ে শিশু জয়নূর জারা (৩) ও ভাতিজি সুমাইয়া (২০)।
নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার প্রাইভেটকারে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন সাতজন। বৃহস্পতিবার সকালে ভাঙ্গার আতাদী এলাকা নিজ বাসার উদ্দেশে ফিরছিলেন তারা। পথে ভাঙা উপজেলার সলিদিয়া এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে একজন মারা যান।
আহতদের হাসপাতালে নিলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের মধ্যে তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ “ঢাকার মেট্রোরেলের ভাড়া বেশি নয়”





