টিউবওয়েলে থেকে বের হচ্ছে মদ!
ভারতের মধ্যপ্রদেশে টিউবওয়েল চাপলে বের হচ্ছে মদ। যা দেখে অবাক হচ্ছেন সকলে স্বভাবতই এমন আজব ঘটনা দেশ বিদেশে ছড়িয়ে পড়বে।
তবে আসল ঘটনা হচ্ছে গুনা এলাকায় অবৈধ মদের কারবার নিয়ে তদন্তে নামে সেখানকার পুলিশ। পুলিশের কাছে আগেই তথ্য ছিল, ওই অঞ্চলে লুকিয়ে রাখা হয়েছে মদ।
পুলিশের অনুসন্ধানে দেখা যায়, মাটির ৭ ফুট নিচে বেআইনিভাবে মদ লুকিয়ে রেখেছে কারবারীরা। আর ওপরে রয়েছে টিউবওয়েল। সেই টিউবওয়েলের হ্যান্ডপাম্পের ভেতর থেকে বেরিয়ে আসছে মদ! পরে ওই মদ প্যাকেটে ভরে বিক্রি করা হত।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, পুলিশ সমস্ত মদ বাজেয়াপ্ত করে নষ্ট করে দিয়েছে। এ ঘটনায় ৮ জনকে চিহিৃত করে পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকেই আটক করতে পারেনি।






৭৭ লাখ ২৩ টাকায় বিক্রি হলো প্যান্টটি - tathyasangjog
October 11, 2022[…] আরও পড়ুন : টিউবওয়েলে থেকে বের হচ্ছে মদ! […]