জাতীয় ফিচার

ভারত-বাংলাদেশ অমীমাংসিত সমস্যাও সমাধান হবে: ওবায়দুল কাদের

ভারত-বাংলাদেশ অমীমাংসিত সমস্যাও সমাধান হবে: ওবায়দুল কাদের

ভারত-বাংলাদেশ সম্পর্কে সব অমীমাংসিত সমস্যাও সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে ১০০ যুব প্রতিনিধি দলের ভারত ভ্রমণের ফ্লাগ অফ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আপনারা আগামী এক সপ্তাহ ভারতের বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন। ভারতীয় হাইকমিশন ট্যালেন্ট হান্টিং প্রোগ্রামের মাধ্যমে ব্রিলিয়েন্টদের খুঁজে খুঁজে বের করেছে। সামনে আপনারা আছেন। ভারত ঘুরে এসে সেখানকার অভিজ্ঞতা বাংলাদেশে এসে যুব প্রতিনিধি হিসেবে ছড়িয়ে দিতে কাজ করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ। অন্যদের মধ্যে বক্তৃতা করেন ঢাকায় নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার ড. বিনয় জর্জ।

উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের রাজনৈতিক সচিব অনিমেষ চৌধুরী, জ্বালানি সচিব প্রতীক নাগিসহ ইয়ুথ ডেলিগেশন অ্যালামনাইয়ের সদস্যরা।

বুধবার (১২ অক্টোবর) বাংলাদেশের ১০০ যুব প্রতিনিধিদের দলটি ভারত সফরে যাচ্ছেন। এ যুব প্রতিনিধিদের মাঝে সাংবাদিক, ক্রীড়াবিদ, চিকিৎসক, শিল্পী ও প্রকৌশলী রয়েছেন। আটদিনের এই সফরে তারা ভারতের সরকার, শিক্ষা, ব্যবসা, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। যুব প্রতিনিধিরা ভারতের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানগুলোও পরিদর্শন করবেন।

আরও পড়ুনঃ রংপুরে বজ্রপাতে ৫ ইটভাটা শ্রমিকের মৃত্যু

রিপোর্টার

About Author

2 Comments

  1. গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিত ঘোষণা করলেন সিইসি - tathyasangjog

    October 11, 2022

    […] আরও পড়ুনঃ ভারত-বাংলাদেশ অমীমাংসিত সমস্যাও সমাধ… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র