জাতীয় ফিচার

জেলা পরিষদ নির্বাচন: ১৯টি জেলায় আ.লীগ প্রার্থীদের প্রতিদ্বন্দ্বী নেই

জেলা পরিষদ নির্বাচন: ১৯টি জেলায় আ.লীগ প্রার্থীদের প্রতিদ্বন্দ্বী নেই

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯ জেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিপরীতে আর কেউ মনোনয়নপত্র দাখিল না করায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

এই জেলাগুলো হলো, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, নওগাঁ, নারায়ণগঞ্জ, ফেনী, বরগুনা, বাগেরহাট, ভোলা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, লালমনিরহাট, শরীয়তপুর, সিরাজগঞ্জ ও সিলেট।

নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী, ৬১ জেলায় চেয়ারম্যান পদে ১৬২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সাধারণ সদস্য পদে ১ হাজার ৯৮৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান ৭১৫ জন।

জেলা পরিষদে সংশ্লিষ্ট জেলার মোট উপজেলার সমসংখ্যক সাধারণ সদস্য থাকেন। চেয়ারম্যানসহ সদস্যসংখ্যার এক-তৃতীয়াংশ (নিকটবর্তী পূর্ণ সংখ্যায়) নারী সদস্য নিয়ে পরিষদ গঠিত হয়। এ নির্বাচনে সাধারণ ভোটাররা ভোট দেন না। উপজেলা পরিষদ, সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা এখানে ভোটার।

আরও পড়ুনঃ আগামী বছর পূর্ণাঙ্গ সিলেবাসে হবে এসএসসি

মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর এবং মনোনয়নপত্র প্রত‌্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৬ সেপ্টেম্বর।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর এবং মনোনয়নপত্র প্রত‌্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৬ সেপ্টেম্বর। ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। সংশ্লিষ্ট জেলা প্রশাসকেরা এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, জেলা পরিষদে সাধারণ ভোটাররা ভোট দেন না। স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিরাই এখানে ভোটার। স্থানীয় সরকারব্যবস্থায় একচেটিয়া নিয়ন্ত্রণ ক্ষমতাসীন আওয়ামী লীগের। ফলে জেলা পরিষদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মানেই জয় একরকম নিশ্চিত।

রিপোর্টার

About Author

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র