জাতীয় ফিচার

জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ বিএনপি: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতায় এলে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা হবে।

রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি জানান, জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত বিএনপির ৩৬ দিনব্যাপী কর্মসূচিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেবেন।

রিজভী বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান শুধু ভোট, নির্বাচন বা ক্ষমতার জন্য ছিল না। এটি ছিল স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ লড়াই।” তিনি জানান, সোমবার (৩০ জুন) মধ্যরাতে শহীদ মিনারে ছাত্রদল শহীদদের স্মরণে ফুল দিয়ে কর্মসূচির সূচনা করবে।

তিনি সরকারের সমালোচনা করে বলেন, “পতিত স্বৈরাচারি সরকারের পক্ষ থেকে জনগণকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের মতো ঘটনায় বিএনপির নামে দোষ চাপানোর চেষ্টা হচ্ছে। এটি একটি পরিকল্পিত নেটওয়ার্কের অংশ। সরকারের উচিত ছিল দোষীদের দ্রুত খুঁজে বের করে শাস্তির আওতায় আনা।” তিনি মুরাদনগরের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রিজভী আরও বলেন, “সরকারের ধীরগতির কারণে এ ধরনের ঘটনা বাড়ছে। জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে সরকারকে আরও তৎপর হতে হবে।”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র