জাতীয় দেশ সংযোগ ফিচার

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৪

জাপানের প্রশাসনিক অঞ্চল ইশিকাওয়ায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ চাপা পড়ে আছে.

ইশিকাওয়া প্রশাসনিক অঞ্চলের ওয়াজিমা শহরে এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও সাতজন গুরুতর আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংস্তূপে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের সন্ধান ও উদ্ধরে কাজ করছেন এক হাজারেরও বেশি উদ্ধারকর্মী।

এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পে বহু ভবন ভেঙে পড়েছে। ইশিকাওয়া অঞ্চলের ওয়াজিমা শহরের ফায়ার সার্ভিস জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৩০টি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। এসব ধ্বংস্তূপের নিচে অনেকে আটকে পড়েছেন।

সোমবার (১ জানুয়ারি) জাপানের প্রধান দ্বীপ হোনশুতে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পের জেরে দেশটিতে সুনামিও আঘাত হানে। ভূমিকম্পের ১০ মিনিটের মধ্যে ইশিকাওয়ার ওয়াজিমা শহরে ১.২ মিটার (প্রায় ৪ ফুট) উচ্চতার ঢেউ আঘাত হানে।

আরও পড়ুনঃ ভোট চুরি করাই বিএনপির অভ্যাস: শেখ হাসিনা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র