জাতীয় দেশ সংযোগ ফিচার

ভোট চুরি করাই বিএনপির অভ্যাস: শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপি নির্বাচন বর্জন করছে, এটাই তো স্বভাবিক। কারণ ভোট চুরি করতে পারবে না, তাই নির্বাচন করে না। ভোট চুরি করাই তো তাদের অভ্যাস। নির্বাচন বন্ধ করবে, এত সাহস তাদের নেই। এটা পারবে না।

আজ সোমবার বিকেলে রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি রেললাইন তুলে নেয়, আগুন দেয়। এদের ব্যাপারে বাংলাদেশের মানুষকে সচেতন থাকতে হবে। এরা দেশকে ধ্বংস করতে চায়। আগামী নির্বাচনে বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাস করে ভোট কেড়ে নিতে চায়। সবাই পরিবার পরিজন নিয়ে ভোটকেন্দ্রে যাবেন, পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সেটার জবাব দেবেন। কেউ যাতে আপানাদের অধিকার কেড়ে নিতে না পারে।

এসময় উপস্থিত জনতার উদ্দেশে প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, ১৫ টা রত্ন আপনাদের হাতে তুলে দিলাম। তারা আপনাদের সেবা করবে। এ নৌকা নূহ নবীর নৌকা, মহাপ্লাবনে মানুষকে রক্ষা করেছে। এ নৌকায় ভোট দিয়ে দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। নৌকায় ভোট দিয়ে ডিজিটাল বাংলাদেশ হয়েছে। নৌকায় ভোট দিয়ে স্মার্ট বাংলাদেশ পাবেন। ভোট শুধু দেবেন না, ভোট রক্ষাও করবেন।

তিনি বলেন, বাংলাদেশে হতদরিদ্র ২৫ শতাংশ থেকে ৫ শতাংশে নেমেছে। আরও কমাবো। প্রাইমারি থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বৃত্তি দিচ্ছি। বিদেশে পড়ার জন্যও বৃত্তি দিচ্ছি। বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা দিচ্ছি। মুক্তিযোদ্ধাদের ঘরবাড়ি করে দিচ্ছি। একটা দেশের মানুষের সব ধরনের কল্যাণ আওয়ামী লীগ করে। আজকে সেটাই প্রমাণ হয়েছে। এর আগে জিয়া খালেদারা তো ছিল। তারা তো জনগণকে কিছু দেয়নি। কিন্তু নিজেরা অর্থসম্পদশালী হয়েছে। বিটিভিতে দেখতাম, জিয়াউর রহমান নাকি কিছুই রেখে যায়নি। ভাঙা সুটকেস আর ছেঁড়া গেঞ্জি রেখে গিয়েছিলেন। পরে দেখলাম হাজার হাজার কোটি টাকার মালিক। তাহলে ভাঙা সুটকেস কি যাদুর বাক্স হয়ে গেলো? কীভাবে এলো এত টাকা? আসলে তারা ক্ষমতায় এসে নিজেরা সম্পদের মালিক হয়েছে, মানুষের জন্য কিছু করেনি।

শেখ হাসিনা বলেন, গুলিস্তানে আগুনে পোড়া মার্কেটের জায়গা বহুতল ভবন করে দেবো। আমাদের লক্ষ্যই মানুষের উন্নয়ন। ৩০০ বস্তিবাসীকে ভাড়াভিত্তিক ফ্ল্যাট করে দিচ্ছি। পরিচ্ছন্নকর্মীদেরও ফ্ল্যাট করে দিয়েছি। হরিজন ও দলিত শ্রেণির জনগোষ্ঠীকে ভালোভাবে বসবাসের সুযোগ করে দেবো।

আরও পড়ুনঃ বিএনপির অপরাজনীতিতে জনগণ কখনো সাড়া দেয়নি: তথ্যমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র