জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু সোমবার
সোমবার সকাল ১১টা থেকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হবে, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।
রোববার সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জাতীয় পার্টির মনোনয়ন ফরমের মূল্য ৩০ হাজার টাকা। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল স্তরের নেতারা বকেয়া মাসিক চাঁদা পরিশোধ করে ৩০ হাজার টাকায় মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।
গণমাধ্যমে পাঠানো দলের যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২০ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) পর্যন্ত মনোনয়নসপত্র বিক্রিরে কাজ চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি হবে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ।





