জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ঘানায় জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিচ্ছেন।
আজ মঙ্গলবার থেকে এ বৈঠক শুরু হতে যাচ্ছে।
ঘানা সফরে পররাষ্ট্রমন্ত্রী কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক ও বিভিন্ন সাইড-ইভেন্টে অংশগ্রহণ করবেন। প্রায় ৮৫টি দেশের মন্ত্রী ও প্রতিনিধিরা এবারের বৈঠকে অংশ নিচ্ছেন।
উল্লেখ্য, প্রথমবারের মতো আফ্রিকা মহাদেশে দুই দিনব্যাপী (৫-৬ ডিসেম্বর) শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতিসংঘ এবং ঘানা যৌথভাবে এ বৈঠকের আয়োজন করেছে।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদল শান্তিরক্ষীদের সুরক্ষা ও নিরাপত্তা, নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় কৌশলগত যোগাযোগের ওপর গুরুত্বারোপ, শান্তিরক্ষীদের মানসিক সুস্বাস্থ্য, শান্তিরক্ষা কার্যক্রমে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা বিষয়ে মন্ত্রী দেশের অবস্থান তুলে ধরবেন।
আরও পড়ুনঃ “আওয়ামী লীগের মূল লক্ষ্য দেশরক্ষা করা”





