“জনগণের কল্যাণে সবাইকে একসাথে কাজ করতে হবে”
চেয়ারম্যান, মেম্বার, এমপিসহ সকল জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও দলের নেতা-কর্মীসহ সবাইকে জনগণের কল্যাণে ও জনগণের স্বার্থ রক্ষায় কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ঈদ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশটিকে আরো সমৃদ্ধ করা, দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করা। সেজন্য, আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি বলেন, দেশের মানুষের খাদ্য নিরাপত্তা বজায় রাখা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এজন্য উৎপাদন আরো বৃদ্ধির জন্য কাজ করা হচ্ছে।





