জাতীয় ফিচার

ছাত্রলীগ নেতার করা মানহানি মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে ছাত্রলীগ নেতার করা মানহানি মামলা থেকে খালাস পেয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম এ আদেশ দেন। জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আসাদুজ্জামান খান তুহিন বাদী হয়ে মামলাটি করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনের একটি পত্রিকায় তারেক রহমানের সাক্ষাৎকারকে কেন্দ্র করে মানহানির অভিযোগ আনেন স্থানীয় ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান খান তুহিন। পরে তিনি বাদী হয়ে হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-৪ এ মানহানির মামলা করেন। মামলাটি দীর্ঘ ১০ বছর ধরে আইনি মোকাবিলা করেন বিএনপির আইনজীবীরা। অবশেষ বৃহস্পতিবার তারেক রহমানকে খালাস দেন বিচারক।

রায়ে সন্তোষ প্রকাশ করে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম জানান, রাজনৈতিক হয়রানি ও প্রতিহিংসার বশবর্তী হয়ে এ মামলা করা হয়েছিল। মামলার তথ্য-উপাত্ত সঠিক ছিল না। যে কারণে আইনি মোকাবিলার মাধ্যমে আজকে রায় আমাদের পক্ষে এসেছে। আওয়ামী লীগের ইন্ধনে ছাত্রলীগ নেতা তারেক রহমানকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা অভিযোগ দিয়ে মামলা করেছিলেন।

আরও পড়ুনঃ “নিজেদের গ্যাসের সম্ভাবনা থাকতেও এলএনজি আমদানি ভ্রান্ত নীতি”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র