জাতীয়

চীনে করোনা আক্রান্ত যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ২৭ জন নিহত

চীনে করোনা আক্রান্ত যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ২৭ জন নিহত

চীনের গুইঝো প্রদেশে করোনা আক্রান্ত যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় রোববার (১৮ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৪৭ জন যাত্রী ছিলেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুর্ঘটনা কবলিত বাসটি মূলত করোনা নিয়ন্ত্রণে কোয়ারেন্টাইনে আক্রান্তদের আনা নেয়ার কাজে ব্যবহৃত হতো বলে জানিয়েছে গণমাধ্যমগুলো।

আরও পড়ুন : হারিকেনের আঘাতে যুক্তরাষ্ট্রের পুয়ের্তা রিকো দ্বীপে অচলাবস্থা

দীর্ঘদিন ধরেই কোভিড রোধে লকডাউন, কোয়ারেন্টাইন এসব নিয়ে সমালোচনার মধ্যে এই দুর্ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির সাধারণ মানুষ।

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে গুইঝো ডেইলি জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। বাসটি প্রদেশের রাজধানী গুইয়াং-এ কোভিড কোয়ারেন্টাইনে রাখা লোকদের স্থানান্তর করার জন্য ব্যবহার করা হচ্ছিলো।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র