স্বাস্থ্য

গোপালগঞ্জে দেশের প্রথম সরকারি ভ্যাকসিন প্ল্যান্ট

গোপালগঞ্জে দেশের প্রথম সরকারি ভ্যাকসিন প্ল্যান্ট তৈরি করছে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল)।

এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. এহসানুল কবির জানিয়েছেন, প্ল্যান্টটিতে বর্তমানে বছরে প্রায় সাত কোটি ক্যাপসুল ও ষাট লাখ ড্রাই সিরাপ তৈরি হচ্ছে। এরই মধ্যে প্ল্যান্টটিতে অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহারে শতভাগ মান নিশ্চিত করা হয়েছে।

গোপালগঞ্জের এ ফ্যাক্টরিতে একদিকে সচল একটি প্ল্যান্ট; অন্যদিকে দিনরাত চলছে বাকি প্ল্যান্টগুলোর কাজ। সেখানে তৈরি হবে আইভি স্যালাইন আর জন্মনিয়ন্ত্রণের বড়ি বা ইনজেকশন। তবে সব থেকে বড় কথা, এখানেই গড়ে উঠছে সরকারি উদ্যোগে দেশের প্রথম ভ্যাকসিন প্ল্যান্ট।

মো. এহসানুল কবির বলেন, যদিও ভ্যাকসিন প্ল্যান্ট একটি কিন্তু আমাদের ফ্যাক্টরি চারটি রয়েছে এখানে। অ্যান্টিবায়োটিক একটি ফ্যাক্টরিতে, এরই মধ্যে তৈরি করা শুরু হয়েছে। তার পাশে সাড়ে ৬ হাজার একর জমিতে আমরা সেখানে ভ্যাকসিন উৎপাদনে প্ল্যান্ট তৈরি করব।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

লং কোভিড
জাতীয় ফিচার স্বাস্থ্য

‘লং কোভিড’-এর লক্ষণগুলো জেনে নিন

বিশ্বব্যাপী ১৪৪ মিলিয়নেরও বেশি মানুষ ভুগছেন লং কোভিডে-এ। যার মধ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার
নিরামিষ হলেও আমিষে ভরপুর এই খাবারগুলো
স্বাস্থ্য

নিরামিষ হলেও আমিষে ভরপুর এই খাবারগুলো

প্রোটিন শরীরের জন্য একটি অতি প্রয়োজনীয় উপাদান। তাই একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি কেজি ওজনের বিপরীতে দৈনিক কমপক্ষে ১ গ্রাম প্রোটিন