জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“গাড়ি পোড়ালে যে দলে প্রমোশন হয়, সেটি তো সন্ত্রাসী সংগঠন”

নির্বাচনে গোপন কক্ষে সিসিটিভি বসালে ভোটারদের অধিকার ক্ষুন্ন হয়: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গুপ্তস্থান থেকে ঘোষণা দিয়ে বিএনপি অবরোধের নামে সাড়ে ৩০০ যানবাহনে আগুন দিয়েছে। গাড়ি পোড়ালে যে দলে প্রমোশন হয়, সেটি তো সন্ত্রাসী সংগঠন।

আজ বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সমসাময়িক নানা ইস্যুতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে প্রতিহত করতে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। গাজীপুরে ট্রেনের লাইন উপড়ে ফেলার ঘটনা তারই প্রমাণ। ট্রেন দুর্ঘটনার তদন্ত হবে। আর জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অপরাজনীতি বন্ধ করতে আওয়ামী লীগ বদ্ধপরিকর বলেও জানান তিনি।

আওয়ামী লীগের নেতা বলেন, তারা আসবে এবং তারা ভালো ফল করবে।

এদিকে ভোরে গাজীপুরের ভাওয়ালে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে একজনের মৃত্যু ও হতাহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিবৃতিতে রিজভী বলেন, ভোরে গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথের ভাওয়াল রেলস্টেশনে ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়ে একজন যাত্রীর মৃত্যু হয়েছে। অনেকে আহত হওয়ার হৃদয়বিদারক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। ভাওয়াল রেলস্টেশনে সংঘটিত ট্রেনের ৭টি বগি লাইনচ্যুতের ঘটনা নিঃসন্দেহে নাশকতামূলক কাজ। আমি এ ঘটনায় ধিক্কার জানাই, নিন্দা জানাই। যে বা যারা এ ধরনের অমানবিক ঘটনা ঘটিয়েছে, তারা মানবতার শত্রু। দু’ একটি গণমাধ্যম ট্রেনের এ বগি লাইনচ্যুতের ঘটনায় গণতন্ত্রের জন্য আন্দোলনরত দলগুলোর ওপর দোষ চাপানোর ইঙ্গিত দিচ্ছে; যা গভীর চক্রান্তমূলক। এতেই প্রমাণিত হয় এবং জনগণ বিশ্বাস করে যে, সুপরিকল্পিতভাবেই এই ধরনের নাশকতা ঘটানো হয়েছে। আমরা এ ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।

এদিকে দেশব্যাপী বিএনপিসহ সমমনাদের ১১ দফা ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ চলছে। যা আজ সন্ধ্যায় ৬টায় শেষ হবে।

আরও পড়ুনঃ গাজীপুরে রেললাইন কাটল অবরোধকারীরা, বগি লাইনচ্যুত হয়ে ১ জন নিহত

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র