গণমিছিলের তারিখ পরিবর্তন করলো বিএনপি
বিএনপি আওয়ামী লীগের কাউন্সিলের কারণে তাদের আহ্বানে সাড়া দিয়ে ঢাকায় ৩০ ডিসেম্বর গণমিছিল করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তবে ২৪ ডিসেম্বর গণমিছিল ঢাকা বাদে সারা দেশে অনুষ্ঠিত হবে।
আজ শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, অন্য কোনো দলের কর্মসূচি ব্যাহত হোক কিংবা সংঘাত হোক তা বিএনপি চায় না।
এর আগে গত ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশে যুগপৎ আন্দোলনের জন্য প্রথমবারের মত ১০দফা দাবি উত্থাপন করে বিএনপি। রাজধানীর গোলাপবাগ মাঠে সেই সমাবেশে কর্মসূচি ঘোষণা করে দলটি।
যেখানে ২৪ ডিসেম্বর যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি হিসেবে সারা দেশে গণমিছিলের ডাক দেয় তারা। তবে একইদিন আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠানের ঘোষণা ছিল অনেক আগে থেকেই। এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির কর্মসূচির তারিখ পরিবর্তনের অনুরোধ করা হয়।
আরও পড়ুনঃ “আওয়ামী লীগ জনগণের সঙ্গে কোনো ছলচাতুরী করেনি; বিএনপি করেছে”






বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা - tathyasangjog
December 17, 2022[…] আরও পড়ুনঃ গণমিছিলের তারিখ পরিবর্তন করলো বিএনপি […]
রাজশাহীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ২ - tathyasangjog
December 17, 2022[…] আরও পড়ুনঃ গণমিছিলের তারিখ পরিবর্তন করলো বিএনপি […]
"একটি গোষ্ঠী যুক্তরাষ্ট্রকে নিরাপত্তা ঝুঁকি নিয়ে উসকানি দিচ্ছে" - tathyasangjog
December 17, 2022[…] আরও পড়ুনঃ গণমিছিলের তারিখ পরিবর্তন করলো বিএনপি […]
দশ ডিসেম্বর পাকবাহিনীর মতো বিএনপি’র পরাজয় হয়েছে : তথ্যমন্ত্রী - tathyasangjog
December 17, 2022[…] আরও পড়ুনঃ গণমিছিলের তারিখ পরিবর্তন করলো বিএনপি […]
ভারতীয় মিত্রবাহিনীর ৩০ সদস্যকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সংবর্ধনা - tathyasangjog
December 17, 2022[…] আরও পড়ুনঃ গণমিছিলের তারিখ পরিবর্তন করলো বিএনপি […]
মালয়েশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৪ - tathyasangjog
December 17, 2022[…] আরও পড়ুনঃ গণমিছিলের তারিখ পরিবর্তন করলো বিএনপি […]