জাতীয় ফিচার

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ঢাকা। আজ শনিবার সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী স্কোর ২৮৩।

বাতাসের মানমাত্রায় ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। পাকিস্তানের লাহোর ও করাচি যথাক্রমে ৯৪ ও ২২৪ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম ও তৃতীয় স্থান দখল করেছে।

একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকা দেশগুলোকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। অন্যদিকে ৩০১ থেকে ৪০০ এর এর মধ্যে থাকা একিউআইকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত করা হয়। যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণের সমস্যায় জর্জরিত। এর বাতাসের মান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় বেশি এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়। ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।

সাধারণত বায়ুর প্রতি ঘনমিটারে অতিক্ষুদ্র ধূলিকণার মানমাত্রা ৬৫ মাইক্রোগ্রাম। তবে রাজধানীর বেইলি রোডের ব্যস্ততম সড়কে গত সোমবার দুপুরে এর মাত্রা ছিল ১৬০ থেকে ২০০ মাইক্রোগ্রাম, যা গত মাসেও ছিল সহনীয় মাত্রার কাছাকাছি। এ মাসে তা বেড়ে গেছে।

আরও পড়ুনঃ গণমিছিলের তারিখ পরিবর্তন করলো বিএনপি

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র