কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফের ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফের ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে নজরুল হলের একজন গুরুতর আহত হন।
শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে কাজী নজরুল ইসলাম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সংঘর্ষ হয়।
এ বিষয়ে নজরুল হল ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নাজমুল হাসান পলাশ বলেন, ‘কাল রাত থেকে এখন পর্যন্ত বঙ্গবন্ধু হলের ছেলেরা আমাদের ওপর অতর্কিত হামলা চালাচ্ছে।’
আরও পড়ুন: প্রথমবারের মত জাতির উদ্দেশে ভাষণ দিলেন ব্রিটেনের নতুন রাজা চার্লস
তবে বঙ্গবন্ধু হলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) খায়রুল বাশার সাকিব বলেন, ‘আমাদের একজন জুনিয়রকে পেয়ে তারা হামলা করে বসে। পরবর্তী তারা সবাই এসে আমাদের কয়েকজনের ওপর হামলা চালায়।’
কুমিল্লা সদর দক্ষিণ থানার পুলিশ ইনচার্জ দেবাশীষ রায় বলেন, আমরা এখানে পরিবেশ শান্ত করার চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি সমাধানের চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাধান করতে না পারলে আমরা আইনিভাবে ব্যবস্থা নেবো।






থানায় হামলা ও পুলিশ হত্যার ৩০ বছর পর গ্রেফতার - tathyasangjog
September 10, 2022[…] […]