“কিশোর হত্যা মামলায় শাজাহান খানকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন”
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে এক কিশোর নিহতের ঘটনায় করা মামলায় সাবেক নৌ ও পরিবহন মন্ত্রী শাজাহান খানকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।
আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালতে তার উপস্থিতিতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার দিনগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাজাহান খানকে গ্রেফতার করা হয়।
গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি এলাকায় ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালিব (১৪)। পরে তিনি বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহতের পিতা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়।
আরও পড়ুনঃ পুলিশের সাবেক মহাপরিদর্শক শহিদুল হক ও আবদুল্লাহ আল মামুন গ্রেফতার





