প্রযুক্তি

ওয়ানপ্লাস ১০ প্রো এর ফিচারগুলো জেনে নিন

ওয়ানপ্লাস ১০ প্রো

অন্য কোম্পানিগুলির সঙ্গে লড়াইয়ের বাজারে নামতে চলেছে ওয়ানপ্লাস। তার আগে বার্সেলোনায় বিশ্ব মোবাইল কংগ্রেস ২০২২-এ এই মোবাইলের প্রদর্শনী হবে বলে জানিয়েছেন পেট লাউ।

পেট জানিয়েছেন, তাঁরা আগে চিনের বাজারে বিনিয়োগ করতেন না, কিন্তু এ বার তাঁদের প্রথম মোবাইলটি লঞ্চ হয়েছে দেশীয় বাজারে। তার কারণ, তাঁরা দেখে নিতে চেয়েছিলেন এর গুণাগুণ। সেই অনুযায়ী বিভিন্ন সফটওয্যারে কিছু পরিবর্তনও করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থার প্রধান। আমেরিকা, ইউরোপ, চিনের মতো ভারতও তাঁদের মূল বাজার বলে মন্তব্য করেছেন পেট।

এদিকে সংস্থার তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে চলতি বছরেই তারা বাজারে আনতে চলেছেন সব থেকে সস্তায় ৫জি স্মার্টফোন। ২০২২ সালের দ্বিতীয়ার্ধেই ভারত ও ইউরোপে বাজারে ফোনটি আনতে চলছে সংস্থা। তবে সে ফোনের নাম বা অন্যান্য ফিচার সম্পর্কে কিছুই ফাঁস করতে চায়নি সংস্থা।

আরও পড়ুনঃ অস্ট্রেলিয়ার ৪০ শতাংশ মানুষের তথ্য চুরি

তবে ওয়ানপ্লাস জানিয়ে দিয়েছে, চলতি বছরেই তারা নিয়ে আসতে চলছে সুপার চার্জিং ব্যবস্থা। সে ক্ষেত্রে ওয়ানপ্লাস ফোন, ট্যাবলেট, গেমিং কনসোলে  চার্জিংয়ের ব্যবস্থা থাকবে। বর্তমানে এই চার্জিং প্রযুক্তি রয়েছে একমাত্র অপ্পোতে ।

ওয়ানপ্লাস এর তরফে ভারতীয় বাজারের জন্য অনলাইন ও অফলাইন দু’রকমের বিক্রির ব্যবস্থাই করা হচ্ছে বলে জানা গিয়েছে। উৎসাহী ক্রেতারা পছন্দের ফোন যেমন অনলাইনে অর্ডার করতে পারবেন, তেমনই দোকানে গিয়ে পছন্দসই মডেল নিয়ে আসতে পারবেন। এমনকী অফলাইন সার্ভিসও পেতে পারেন ক্রেতারা। এই সুবিধা তাঁরা পাবেন এ বছর থেকেই।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

প্রযুক্তি

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরে হচ্ছে বাফার জোন

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরের বাফার জোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। অর্থাৎ সেখানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি ও ভেরাইজন
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান