“এশিয়ায় সংঘাত চায় না ফ্রান্স”
এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সাথে ফ্রান্সের ঘনিষ্ঠ সম্পর্কের দৃষ্টিভঙ্গি তুলে ধরে এই অঞ্চলের সংঘাত অবসানের আহবান জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।
ব্যাংককে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে তিনি এ আহবান জানান।
ফরাসি প্রেসিডেন্ট সম্মেলনের ফাঁকে ব্যবসায়ী নেতাদের এক সমাবেশে একথা বলেন, এই অঞ্চলে সংঘর্ষ এড়াতে এবং স্থিতিশীলতা ফেরাতে ফ্রান্স ভূমিকা পালন করতে চায়। আমরা আধিপত্যে বিশ্বাস করি না, আমরা সংঘাতে বিশ্বাস করি না, আমরা স্থিতিশীলতায় বিশ্বাস করি। আন্তর্জাতিক সম্প্রদায় জলবায়ু পরিবর্তন থেকে অর্থনৈতিক মন্দার ওভারল্যাপিং সংকটের মুখোমুখি হচ্ছে এবং এটি মোকাবেলায় একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন ,এই পরিস্থিতিতে আমাদের ইন্দো-প্যাসিফিক কৌশল হল গতিশীল ভারসাম্য তৈরি করা।
আরও পড়ুনঃ পাঁচ দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম





