জাতীয়

এক হাজার শরণার্থীকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে থাইল্যান্ড

এক হাজার শরণার্থীকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে থাইল্যান্ড

মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের মধ্যে সেখান থেকে পালিয়ে আসা প্রায় এক হাজার শরণার্থীকে জোরপূর্বক দেশে ফেরত পাঠিয়েছে থাইল্যান্ড।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এসব শরণার্থীকে সীমান্ত পার করে মিয়ানমারে প্রত্যাবাসন করে থাই কর্তৃপক্ষ।

সম্প্রতি থাই সীমান্তবর্তী মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য কায়িনের মায়াবতী শহর থেকে পালিয়ে সীমান্ত পার হয়ে থাইল্যান্ডের মায়েসত এলাকায় যায় এসব শরণার্থীরা।

আরও পড়ুনঃ রোহিঙ্গা সংকট সমাধানে চীনের মধ্যস্থতা কামনা পররাষ্ট্রমন্ত্রীর

এদিকে জোরপূর্বক প্রত্যাবাসনে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় একটি স্বেচ্ছাসেবক সংস্থা বলেছে, আমরা ঠিক জানি না, ঠিক কী কারণে তাদের জোর করে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হলো। একদিনেই ৯৮০ জনকে সীমান্ত পার করে মিয়ানমারে পাঠিয়ে দেয়া হয়েছে।

মিয়ানমারে গত বছরের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকেই জান্তা বাহিনী ও নৃতাত্ত্বিক সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত চলছে। এসব সংঘাত থেকে পালিয়ে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ও থাইল্যান্ডের মতো প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিচ্ছে দেশটির হাজার হাজার মানুষ।

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র