এক দফা দাবি আদায়ে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি
সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
আজ মঙ্গলবার রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
দুদিনের এ কর্মসূচিতে আগামী শুক্রবার (২৫ আগস্ট) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে কালো পতাকা মিছিল এবং পরের দিন শনিবার (২৬ আগস্ট) দেশের সব মহানগরে গণমিছিল করবে দলটি।





