একদিনে ডেঙ্গুতে রেকর্ড ৩৬০ জন আক্রান্ত
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন রেকর্ড ৩৬০ জন। চলতি বছরে যা একদিনে এটাই সর্বোচ্চ। মৃত্যু হয়েছে একজনের।
১১ সেপ্টেম্বর (রোববার) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে বলছে, বর্তমানে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ১ হাজার ২৮ জন।
গতকাল শনিবার ২৯৪ জন আক্রান্ত এবং একজনের মৃত্যু হয়েছিল। আর গত ৬ সেপ্টেম্বর একদিনে পাঁচজনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিলেন ২৮৪ জন।
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু
প্রতিবেদনে আরও বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার একই সময়ের মধ্যে সারাদেশে নতুন করে ৩৬০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ২৩৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ঢাকার বাইরে ১২১ জন চিকিৎসা নিচ্ছেন। সেপ্টেম্বর মাসের ১১ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৬৯ জন।
উল্লেখ্য, বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ১২৮ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮৯৩ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩৫ জন।






এডিস মশা নির্মূল অভিযান শুরু করেছে ডিএনসিসি - tathyasangjog
September 11, 2022[…] […]