জাতীয় ফিচার

একই স্থানে যুবলীগ ও বিএনপি সমাবেশ ডাকায় নিষেধাজ্ঞা

একই স্থানে যুবলীগ ও বিএনপি সমাবেশ ডাকায় নিষেধাজ্ঞা

রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের পাশে যুবলীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেয়ার নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ।

২৬ সেপ্টেম্বর (সোমবার) বিকেল ৩টায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সমাবেশ ডেকেছিল। ঠিক এর এক ঘণ্টা আগে দুপুর দুইটায় একই স্থানে যুবলীগেরও একটি সমাবেশ হওয়ার কথা ছিলো।

আরো পড়ুন: আজ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন ডিপিডিসির গ্রাহকরা

একই স্থানে যুবলীগ ও বিএনপি সমাবেশের ডাক দেয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কাউকেই সমাবেশের অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছেন ডিএমপি রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার এহসানুল ফেরদৌস।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া বলেন, বিএনপি ও যুবলীগ পুলিশের কাছে মৌখিকভাবে সমাবেশের অনুমতি নিয়েছিলো। আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটতে পারে, এমন আশঙ্কায় সভা-সমাবেশ অনুমতি দেয়া হয়নি। ইতোমধ্যে উভয় পক্ষকেই বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে।

রিপোর্টার

About Author

1 Comment

  1. ‌'আওয়ামী লীগ রাজপথের দল, মাঠে নামলে কারো খোঁজ মিলবে না' - tathyasangjog

    September 26, 2022

    […] বলেন, বিএনপি যখন সমাবেশ করতে গিয়ে নিজেরা নিজেরা মারামারি করে, […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র