ঋণের সুদ একক ডিজিটে নামছে; ব্যবসায়ীদের আশ্বাস বাংলাদেশ ব্যাংক গভর্নরের
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আগামী মুদ্রানীতিতে ঋণের সুদের হার একক ডিজিটে নির্ধারণের প্রতিশ্রুতি দিয়েছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, বারবিডা, এফবিসিসিআইসহ ১৪টি ব্যবসায়িক সংগঠনের সঙ্গে এক বৈঠকে তিনি এই আশ্বাস প্রদান করেন।
বৈঠকে ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনার জন্য ওয়ার্কিং ক্যাপিটাল নিশ্চিত করতে বিশেষ তহবিল গঠনের দাবি তুলেছেন। এছাড়া, ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ব্যবসা ও আর্থিক ব্যবস্থাপনা পুনর্গঠনের জন্য কমিটির মেয়াদ বৃদ্ধি এবং রফতানি শিল্পে ব্যাংকিং সমস্যা সমাধানের জন্য জোরালো দাবি জানান।
এ সময় গভর্নর ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) জন্য চলমান সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আগামী মুদ্রানীতিতে ঋণের সুদের হার একক ডিজিটে নামিয়ে আনা হবে।





