জাতীয় ফিচার

উপদেষ্টাদের পক্ষপাতে সরকার ব্যর্থতার পথে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে হাতের খেলনা মনে করছেন। তারা পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছেন এবং একটি মহলের চক্রান্তে জড়িয়ে পড়েছেন। এভাবে চলতে থাকলে সরকার ব্যর্থ সরকারের পরিণতি বরণ করবে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, এই চক্রান্ত দেশকে অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে এবং নির্বাচনী প্রক্রিয়াকে বানচাল করার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে যশোর টাউন হল ময়দানে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতারা উপস্থিত ছিলেন। এর মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম আমিন, সহধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য টিএস আইয়ুব, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাবিরা সুলতানা, আবুল হোসেন আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। স্মরণসভায় হাজারো নেতাকর্মী অংশ নেন এবং তরিকুল ইসলামের স্মৃতিচারণ করেন।

মির্জা ফখরুল বলেন, ঐকমত্য কমিশন কেবল আলোচনা আর খাওয়া-দাওয়াতেই ব্যস্ত। তারা সঠিকভাবে কাজ করছে না। পূর্বে যে প্রস্তাবনা স্বাক্ষরিত হয়েছিল, সেটি ভিন্নভাবে নতুন করে উপস্থাপন করা হচ্ছে। এই সুযোগে কিছু রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে। এই ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। নির্বাচনের আগে কোনো গণভোট হতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনে যেসব সিদ্ধান্তে স্বাক্ষর সম্পন্ন হয়েছে, তা বাস্তবায়নে সরকার এগিয়ে না গেলে তারা ব্যর্থ সরকারে পরিণত হবে। আমরা অনেক রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের হাত থেকে স্বাধীন হয়েছি। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফেরার সুযোগ পেয়েছি, এই সুযোগ কোনো চক্রান্তে নষ্ট হতে দিতে পারি না। বিএনপি নেতা আরও জানান, সরকারের কিছু উপদেষ্টা পুরনো রাজনৈতিক মহলের সঙ্গে জড়িয়ে পড়েছেন, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে হুমকির মুখে ফেলছে।

তিনি আরও বলেন, আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি, এখনো রাজপথে নামিনি। বিএনপি এই দেশের জনগণের দল, বিএনপিকে অবজ্ঞা করবেন না। যদি রাজপথে নামি, ফল ভালো হবে না। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, দয়া করে পানি ঘোলা করার চেষ্টা করবেন না। দেশকে অস্থিতিশীল করবেন না। রাজনৈতিক ফায়দা হাসিলের এ প্রক্রিয়া জনগণ মেনে নেবে না।

সভায় তিনি প্রয়াত তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, দূরদর্শিতা ও অবদান স্মরণ করে বলেন, তরিকুল ইসলাম ছিলেন ক্ষণজন্মা নেতা। তিনি সাধারণ মানুষ ও রাষ্ট্রকে বুঝতেন। কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারতেন। এজন্যই বেগম খালেদা জিয়া তার পরামর্শ নিতেন। তার দেশপ্রেম নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তরিকুল ইসলামের মৃত্যুর পর তার পরিবারও রাজনৈতিকভাবে সক্রিয় রয়েছে এবং বিএনপির সঙ্গে যুক্ত।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র