জাতীয় ফিচার

ঈদযাত্রায় নির্বিঘ্ন যাতায়াতের প্রতিশ্রুতি: মহাখালিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আসন্ন কোরবানি ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার সকালে রাজধানীর মহাখালি বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি বলেন, “ঈদযাত্রায় যাত্রীদের কোনো ভোগান্তি হবে না। সরকার এ বিষয়ে সজাগ রয়েছে।”

পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ উপস্থিত ছিলেন। তিনি জানান, ভোর থেকে যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে ডিএনসিসি’র ভ্রাম্যমাণ আদালত মহাখালি টার্মিনালে অভিযান চালাচ্ছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলামের নেতৃত্বে এই অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বেশ কয়েকটি বাস কাউন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, সরকার পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে সমন্বয় করে যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, “ঈদের আনন্দ যেন সবার জন্য নির্বিঘ্ন হয়, সেজন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিচ্ছি।”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র