জাতীয় ফিচার

ইশরাকের মেয়র পদে শপথের পথ বন্ধ: আসিফ মাহমুদ

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নেওয়ার আর কোনো আইনি সুযোগ নেই।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, “সিটি করপোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এবং নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী শপথের সময়সীমা অতিক্রান্ত হওয়ায় ইশরাকের মেয়র পদে শপথ নেওয়ার কোনো সম্ভাবনা নেই।”

তিনি অভিযোগ করেন, ইশরাক ও তার সমর্থকদের আন্দোলনের কারণে নাগরিক সেবায় ব্যাঘাত ঘটছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

উপদেষ্টা জানান, “ইশরাকের সৃষ্ট অচলাবস্থায় দক্ষিণ সিটি করপোরেশনের ৪৫ শতাংশ নাগরিক সেবা বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে পুরো সেবা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।” তিনি আরও বলেন, “ইশরাক আইন ভঙ্গ করছেন, যা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত।”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র