জাতীয়

আসাম রেলস্টেশন থেকে ৩ বাংলাদেশি গ্রেফতার

ভারতের আসামে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার

অভিবাসন আইন ভঙ্গ করে অবৈধভাবে বসবাসের অভিযোগে ভারতের আসামের গুয়াহাটির কামাখ্যা রেলস্টেশন থেকে তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম দ্য সেন্টিনেল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বুধবার অবৈধ অভিবাসীদের ধরতে স্টেশনে যৌথ অভিযান চালায় রেলওয়ে প্রটেকশন ফোর্স এবং রেলওয়ে পুলিশ। ওই সময় তিন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বাংলাদেশিরা হলেন আব্দুল কাইয়ুম, আজিম আলী এবং সাজ্জিল মিয়া। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। এ তিন বাংলাদেশিকে গ্রেফতারের পর নকল পাসপোর্ট ও আধার কার্ডসহ বিভিন্ন বেআইনি নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে। এর আগে তারা কাজের উদ্দেশ্যে কাশ্মীরেও অবস্থান করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

এর আগে গত বছর ভারতীয় অভিবাসন আইন ভঙ্গের দায়ে আসামের শিলচরে দুই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। খোকন ফকির এবং মিজানুর রহমান নামের ওই দুই ব্যক্তি গত বছরের ১৭ অক্টোবর এক দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। ওই সময় পুলিশ জানিয়েছিল, তারা কেরালা রাজ্যের একটি কোম্পানিতে কয়েকদিন কাজও করেছেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র