আপত্তিকর ভিডিও ধারণ করে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ধারণ গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান রাজু নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার দুপুরে উপজেলার মাইজদী পৌর পার্কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল জব্দ করা হয়। এতে গৃহবধূর আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়া গেছে।
আরো পড়ুন:
সেপ্টেম্বরেই নাকি পরকীয়া বাড়ে
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ জানান, অভিযুক্ত রাজুকে গ্রেফতারের পর তার কাছ থেকে জব্দ করা ফোনে গৃহবধূর আপত্তিকর ছবি ও ভিডিও ফুটেজ পাওয়ায় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে।
ভুক্তভোগী নারী জানান, ২০১৯ সাল থেকে একাধিকবার চৌমুহনীসহ বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে রাজু। সবশেষ চলতি বছরের ২১ জুলাই চৌমুহনীর একটি হোটেলে নিয়ে পুনরায় ওই নারীকে ধর্ষণ করে রাজু।





