আগামী বছর সরকারি ছুটি ২২ দিন
২০২৩ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে সরকারি ছুটি ২২ দিন থাকবে।
আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৩ সালের ছুটির এ তালিকা অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফিং করেন।
এ বিষইয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ছুটি গতবারের মতোই আছে। গতবার যেটা ছিল ছুটি, কোনো চেঞ্জ করা হয়নি। গতবার ছয়দিন ছিল শুক্র-শনিবার, এবার সেখানে আটদিন। ২২ দিনের মধ্যে আটদিন শুক্র-শনিবার পড়ে গেছে। মোট সরকারি ছুটি ২২ দিন। জাতীয় দিবস এবং বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৪ দিনের সাধারণ ছুটি। এটা জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে। এরমধ্যে চারদিন হলো দুটি শুক্রবার ও দুটি শনিবার।
সাধারণ ছুটির মধ্যে রয়েছে- শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, মে দিবস, ঈদুল ফিতর, বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ঈদুল আজহা, জাতীয় শোক দিবস, জন্মাষ্টমী, দুর্গাপূজা (বিজয়া দশমী), ঈদে মিলাদুন্নবী (সা.), বিজয় দিবস ও যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)।
অন্যদিকে, বাংলা নববর্ষ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস উপলক্ষে আটদিনের নির্বাহী আদেশে ছুটি থাকবে।






দুর্ভিক্ষ থেকে দেশকে বাঁচাতে খাদ্য উৎপাদন বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান - tathyasangjog
October 31, 2022[…] আরও পড়ুনঃ আগামী বছর সরকারি ছুটি ২২ দিন […]
"মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও গণতন্ত্র বিএনপির হাতে নিরাপদ নয়" - tathyasangjog
October 31, 2022[…] আরও পড়ুনঃ আগামী বছর সরকারি ছুটি ২২ দিন […]