Uncategorized

আইপিএলের নিলামে দামে এগিয়ে অস্ট্রেলিয়ার খেলোয়াররা

আইপিএলের আসন্ন আসরের নিলামে দামের দিক থেকে সবচেয়ে এগিয়ে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের ক্রিকেটাররা। সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যে থাকা ২৫ ক্রিকেটারের ৭ জনই অস্ট্রেলিয়ান। এ তালিকায় একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আছেন পেসার মুস্তাফিজুর রহমান।

আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে আইপিএলের আসন্ন আসরের নিলাম। ইতোমধ্যে শেষ হয়েছে আইপিএল নিলামের জন্য নথিভুক্ত হওয়ার সময়সীমা। ১১৬৬ জন ক্রিকেটারের মধ্যে মোট ৭৭ জনকে দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। এখানে রাখা হয়েছে মোট ২৫ জন ক্রিকেটারকে। এই তালিকায় সবচেয়ে এগিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরাই। ২৫ জনের মধ্যে ৭ জনই বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য।

চলমান ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজে সেঞ্চুরি করে ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোর রাডারে এখন জশ ইংলিশ। তার সঙ্গে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন প্যাট কামিন্স, ট্রাভিস হেড, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, স্টিভেন স্মিথ এবং শন অ্যাবট।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেকে ঝালিয়ে নিতে এবার আইপিএলে নাম লিখিয়েছেন মিচেল স্টার্ক। যদি কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে কিনে তাহলে দীর্ঘ ৮ বছর পর আইপিএলের মাঠে দেখা যেতে পারে এই বাঁহাতি পেসারকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২০১৫ সালের আসরে শেষবার মাঠে নেমেছিলেন তিনি। ২০১৮ আইপিএলে ৯ কোটি ৪০ লাখ রুপিতে কেকেআর দলে নিলেও ইনজুরির কারণে খেলা হয়নি এই গতি তারকার।

সর্বোচ্চ দামের তালিকায় আছেন বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেট শিকারী জেরাল্ড কোয়েৎজে, সানরাইজার্স হায়দরাবাদ থেকে ছেড়ে দেয়া ইংলিশ তারকা হ্যারি ব্রুক। আর ভারতীয়দের মধ্যে হার্শাল প্যাটেল, শার্দুল ঠাকুর, উমেশ যাদবের নামও আছে। আর বাংলাদেশিদের মধ্যে এই তালিকায় একমাত্র ক্রিকেটার মুস্তাফিজুর রহমান।

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized খেলা ছবি জাতীয় জীবনযাপন

বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দু ‘সপ্তাহ পর এসএসসি এবং এইচএসসি’র সময়সূচি চূড়ান্ত করা হবে —-শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বন্যা কবলিত এলাকার অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষার্থীর
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান