জাতীয় ফিচার

অমর একুশে বইমেলা ২০২৬: ২০ ফেব্রুয়ারি উদ্বোধন, চলবে ১৫ মার্চ পর্যন্ত

বাংলা একাডেমির আয়োজনে আগামী বছরের অমর একুশে বইমেলা ২০২৬ শুরু হবে ২০ ফেব্রুয়ারি থেকে। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠান হবে সকাল ১১টায়। সময়সূচি নিয়ে দীর্ঘ জটিলতার অবসান ঘটিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা-২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, একাডেমির পরিচালকবৃন্দ, প্রকাশক প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।

প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও রমজানের কারণে এর আগে মেলা ডিসেম্বর-জানুয়ারিতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু পরে তা স্থগিত করে ফেব্রুয়ারিতে ফিরিয়ে আনা হয়। প্রকাশক ও সাহিত্যিকদের দাবির প্রেক্ষিতে ভাষার মাসেই মেলা আয়োজনের এ সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে।

বাংলা একাডেমি জানায়, মেলার প্রস্তুতি শিগগিরই শুরু হবে। প্রকাশকদের স্টল বরাদ্দ, নতুন বইয়ের তালিকা প্রকাশসহ অন্যান্য কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হবে। দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব হিসেবে পরিচিত এ মেলায় লাখো পাঠকের পদচারণায় মুখরিত হয় বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান।

এবারের মেলায় নতুন প্রজন্মের লেখক-পাঠকদের অংশগ্রহণ বাড়বে বলে আশা করা হচ্ছে। সাহিত্যপ্রেমীরা ইতোমধ্যে উৎসাহিত।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র