জীবনযাপন ফিচার

অবহেলিত বৃদ্ধ দেড় কোটি টাকার সম্পত্তি দান করলেন সরকারকে

দেড় কোটি টাকার সম্পত্তি দান করলেন সরকারকে

সন্তাদের অবহেলায় ক্ষুব্ধ হয়ে ভারতের উত্তরপ্রদেশ সরকারকে দেড় কোটি টাকার সম্পত্তি উইল করেছেন ৮৫ বছরের বৃদ্ধ নাথু সিং। এমনকি তার শেষকৃত্যে ছেলে এবং চার মেয়ের অংশগ্রহণে বাধা দিতে বলেছেন তিনি। নাথু সিং তার মৃতদেহ দান করেছেন কটি মেডিকেল কলেজে।

জানা গেছে, মুজাফফরনগরের বাসিন্দা, নাথু সিং দেড় কোটি টাকা মূল্যের একটি বাড়ি এবং জমির মালিক। তার একটি ছেলে আছে,যিনি স্কুলের শিক্ষক, থাকেন সাহারানপুরে। আর চার মেয়ের সবাই বিবাহিত।

স্ত্রীর মৃত্যুর পর থেকে বৃদ্ধ একাই থাকতেন। প্রায় সাত মাস আগে, তিনি তার গ্রামের একটি বৃদ্ধাশ্রমে চলে আসেন।

এর মধ্যে পরিবারের কেউ তার সাথে দেখা করতে আসেনি বলে জানান নাথু সিং।

টাইমস অফ ইন্ডিয়াকে তিনি বলেন, ‘এই বয়সে, আমার ছেলে এবং পুত্রবধূর সাথে থাকা উচিত ছিল কিন্তু তারা আমার সাথে ভাল ব্যবহার করেনি। সেই কারণেই আমি সম্পত্তি হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছি।’

উইলে মৃত্যুর পর তার জমিতে একটি হাসপাতাল বা একটি স্কুল তৈরি করতে বলেছেন। উইলে আরও বলা হয়েছে যে গবেষণা এবং একাডেমিক কাজে ব্যবহারের জন্য তার শরীর দান করার সিদ্ধান্ত নিয়েছেন।

বৃদ্ধাশ্রমের ব্যবস্থাপক রেখা সিং বলেছেন, প্রায় ছয় মাস আগে তিনি সেখানে থাকতে শুরু করার পর থেকে কেউ তাকে দেখতে যাননি। তিনি বলেছিলেন যে তিনি খুব বিরক্ত ছিলেন এবং তার সম্পত্তি রাজ্যের কাছে দিতে চান।

আরও পড়ুন: ৩ মার্চ, ইতিহাসের পাতায় দিনটি কেমন ছিলো?

 

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার