জাতীয় ফিচার

ছিনতাই ও পুলিশ সদস্যকে মারধরের মামলায় ১২ খেলোয়াড় গ্রেফতার

মারধরের মামলায় ১২ খেলোয়াড় গ্রেফতার

রাজধানীতে শেখ কামাল দ্বিতীয় যুব গেমসে অংশ নেয়া রাজশাহীর ১৩ কুস্তি খেলোয়াড়রা বিরুদ্ধে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে মামলায় ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগকারী পুলিশ সদস্য গোলাম কিবরিয়া বলেছেন, গতকাল রবিবার ‘ধূমকেতু এক্সপ্রেস’ ট্রেনে স্ত্রীসহ ঢাকা থেকে রাজশাহী যান তিনি। রাজশাহী স্টেশনে প্ল্যাটফর্মে নামা নিয়ে বিরোধে কুস্তি খেলোয়াড়রা তাকে মারধর করে এবং স্ত্রী রাজিয়া সুলতানার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

ঘটনার পর রাজিয়া সুলতানা রাজশাহী রেলওয়ে থানায় ১৩ খেলোয়াড়ের নামে মামলা করলে প্ল্যাটফর্ম থেকে ১২ জনকে গ্রেফতার করে পুলিশ।

গেফতারের আসামিদের আদালতে তোলা হলে বিচারক ৫ জনের একদিনের জামিন মুঞ্জুর করেন, ৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জামিন পাওয়া ৫ খেলোয়াড় জানিয়েছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ অসত্য।

এ বিষয়ে দুঃখ প্রকাশ করে রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, ঘটনা অপ্রত্যাশিত, সঠিক তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই প্রয়োজন।

উল্লেখ্য, শেখ কামাল দ্বিতীয় যুব গেমসে অভিযুক্ত খেলোয়াড়রা চারটি স্বর্ণ, চারটি রৌপ্য ও তিনটি ব্রঞ্জ পদক জিতেছেন।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে অবতরণের সময় বিজি ৩৯২ বিমানের চাকায় ফাটল

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র