২৬ বছরে পা দিলেন জাহ্নবী, শুভেচ্ছা জানিয়ে যা বললেন বোন খুশি
২৬ বছরে পা দিলেন বলিপাড়ার উঠতি তারকা জাহ্নবী কাপুর। জন্মদিনে স্মৃতি সম্বলিত ফ্রেমবন্দি শুভেচ্ছা জানিয়ে বোন খুশি কাপুর।
ইনস্টাগ্রামে একই ফ্রেমে দুজনের শৈশবের ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমার চিরকালের সঙ্গীকে জন্মদিনের শুভেচ্ছা। আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি।’

বলিউডে এরই মধ্যে শ্রীদেবীকন্যা তার পরিচয় গড়ে তুলেছেন। জাহ্নবীকে এরপর দেখা যাবে ‘মিলি’তে। এই সিনেমাতে রয়েছেন মনোজ পাওয়া আর সানি কৌশল।
বলিউডে ধড়ক সিনেমায় ২০১৮ সালে জাহ্নবীর অভিষেক হয়। ছবিটি নাগরাজ মঞ্জুলের মারাঠি ভাষার সৈরাট ছবির হিন্দি পুনর্নির্মাণ। প্রথম সিনেমায় তার বিপরীতে ছিলেন আরেক নবাগত ঈশান খট্টর।
আরও পড়ুন: অবহেলিত বৃদ্ধ দেড় কোটি টাকার সম্পত্তি দান করলেন সরকারকে






বিবাহবিচ্ছেদের পর প্রথমবার প্রাক্তন স্বামীর সাথে দেখা গেল কারিশমাকে - tathyasangjog
March 6, 2023[…] আরও পড়ুন : ২৬ বছরে পা দিলেন জাহ্নবী, শুভেচ্ছা জান… […]