ফ্যাশন

৭৭ লাখ ২৩ টাকায় বিক্রি হলো প্যান্টটি

প্যান্ট

সম্প্রতি আলোচনার তুঙ্গে লিভাইস কোম্পানির এই প্যান্ট। কারণ বর্ণবাদী স্লোগান সম্বলিত ওই প্যান্টটি আমেরিকায় নিলামে বিক্রি হয়েছে ৭৬ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৭৭ লাখ ২৩ টাকা।

জানা গেছে, সব মিলিয়ে নাকি ক্রেতাকে পরিশোধ করতে হয়েছে ৮৮ লাখ ৪১ হাজার টাকারও বেশি।

শুধু বর্ণবাদী স্লোগানই নয় কারণ আরও আছে, এটি এখনও পর্যন্ত পাওয়া সবচেয়ে পুরনো জিন্স প্যান্টের একটি এবং ডেনিম প্রস্তুতকারক আন্তর্জাতিক কোম্পানি লিভাইসের তৈরি সবচেয়ে পুরনো জিন্সগুলোর একটি এটি। প্রায় ১৮৮০ সাল নাগাদ বানানো হয় এই প্যান্টটি।

ডেনিমের ইতিহাস-চর্চাবিদ মাইকেল হ্যারিস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এখনও পর্যন্ত যত পুরনো জিন্স পাওয়া গেছে, তার মধ্যে এই প্যান্টটিই সবচেয়ে প্রাচীন। এটি লিভাইসের একেবারে গোড়ার দিকের প্যান্ট। তখন কোমরে ফাঁস মারা জিন্স বিক্রি করত লিভাইস। এটিও তেমনই একটি জিন্স।

জিন্সটি কিনেছেন কাইলে হুপার্ট নামের একজন। তিনি এর আগে এই ধরনের ভিনটেজ বহু জামাকাপড় কিনেছেন। এবং নানা দেশে তিনি এই জাতীয় জামাকাপড় পাঠানও।

হুপার্ট জানান, তার সংগ্রহে এর চেয়ে প্রাচীন কোনও কিছুই নেই। এই সংগ্রহের অন্যতম একটি নিদর্শন হিসেবেই থাকবে।

আরও পড়ুন : টিউবওয়েলে থেকে বের হচ্ছে মদ!

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ফ্যাশন

যেভাবে ঘরোয়া উপাদানে মেকআপ তুলবেন

তরুনীদের দৈনন্দিন জীবনের একটা অংশ জুড়ে এখন মেকাপ। তবে সঠিক নিয়মে মেকআপ না তুললে ত্বক ক্ষতিগ্রস্ত হয়। কেননা দীর্ঘক্ষণ মেকআপ
বাংলাদেশের প্রসাধনীর বাজারে অবস্থান দৃঢ় করেছে নিওর
ফ্যাশন

বাংলাদেশের প্রসাধনীর বাজারে অবস্থান দৃঢ় করেছে নিওর

গবেষণা ও আধুনিক প্রযুক্তির মিশেল নিওর বাজারে আনছে নানা রকম মেকআপ ও বিউটি কেয়ারসামগ্রী। ফলে অন্যান্য দেশের মতো বাংলাদেশের প্রসাধনীর