এক ঘণ্টায় ২৪৯ কাপ চা বানিয়ে গড়লেন রেকর্ড
দক্ষিণ আফ্রিকার তরুণী ইনগার ভ্যালেন্টাইন এক ঘণ্টায় ২৪৯ কাপ রুইবোস চা বানিয়ে গড়লেন রেকর্ড। এর ফলে তার নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে।
এর আগে চা তৈরিতে আগের রেকর্ড ছিল ঘণ্টায় ১৫০ কাপ। ইনগারের ধারণা ছিল, তিনি ঘণ্টায় ১৭০ কাপ তৈরি করতে পারবেন, কিন্তু নিজেকেও অবাক করে ২৪৯ কাপ চা তৈরি করেন তিনি।
ইনগার ভ্যালেন্টাইনের চা তৈরির রেকর্ডের সময় সেখানে উপস্থিত ছিল স্থানীয় স্কুলের শিক্ষার্থীরা। তারাই ২৪৯টি কাপ ধুতে সাহায্য করেন।
জানা গেছে, রেকর্ডের সময় রুইবোস নামের একটি ভেসজ চা বানান ইনগার ভ্যালেন্টাইন। রুইবোস লাল রঙের একটি ভেষজ চা, যা দক্ষিণ আফ্রিকার স্থানীয় উদ্ভিদ অ্যাসপালাথাস লিনিয়ারিস গাছের পাতা থেকে তৈরি।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার পশ্চিম কেপ প্রদেশে পর্যটন শিল্পকে জনপ্রিয় করতেই চা তৈরির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানেই সকলকে পেছনে ফেলেন ইনগার ভ্যালেন্টাইন।
আরও পড়ুন: ৭৭ লাখ ২৩ টাকায় বিক্রি হলো প্যান্টটি





