৪৩তম বিসিএসের ফল প্রকাশ
৪৩তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডারের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট দুই হাজার ৮০৫ জন নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেয়েছেন। তাদের মধ্যে ক্যাডার ২ হাজার ১৬৩ জন এবং নন-ক্যাডার ৬৪২ জন।
আজ মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটে এ ফল প্রকাশ করা হয়। এতে সই করেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস।
ফলাফলের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষা-২০২০-এর বিভিন্ন ক্যাডারের দুই হাজার ২১৮টি শূন্যপদের বিপরীতে দুই হাজার ১৬৩টি পদে নিয়োগের লক্ষ্যে সুপারিশ করার জন্য যোগ্য প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হলো।
প্রশাসনে ৩০০ জন, পররাষ্ট্রে ২৫ জন, পুলিশে ১০০ জন, কর-এ ১০১ জন, কৃষিতে ২০০ জনসহ বিভিন্ন ক্যাডার পদে সুপারিশ করা হয়।





