খেলার সংযোগ

২৫ আগস্ট থেকে শুরু বিশ্বকাপের টিকিট বিক্রি

২৫ আগস্ট থেকে অনলাইনে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অর্থাৎ ক্রিকেটপ্রেমীরা আর ১৬ দিন পর থেকেই বিশ্বকাপে নিজেদের পছন্দের দলের খেলা দেখতে টিকিট কেনা শুরু করতে পারবেন।

তবে অনলাইনে টিকিট কিনতে গেলে বেশ কিছু প্রক্রিয়া রয়েছে। যারা স্টেডিয়ামে বসে ম্যাচ দেখতে ইচ্ছুক, তাদের ১৫ আগস্টের মধ্যে ক্রিকেট বিশ্বকাপের ওয়েবসাইটে নাম ‘রেজিস্টার’ করতে হবে https://www.cricketworldcup.com/ এই ঠিকানায় গিয়ে। টিকিটের চাহিদা কেমন থাকবে, তার ওপর ভিত্তি করে টিকিট বিক্রি শুরু হবে। আইসিসি আগেই জানিয়েছিল, অনলাইনে বিশ্বকাপের টিকিট কিনলেও তার ছাপা টিকিট সংগ্রহ করতে হবে। তাহলেই মাঠে ঢোকা যাবে।

২৫ আগস্ট থেকে ভারত ছাড়া অন্য দলের প্রস্তুতি ম্যাচ এবং বিশ্বকাপের ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। ৩০ আগস্ট থেকে গুয়াহাটি ও তিরুভানান্তপুরমে ভারতের যে প্রস্তুতি ম্যাচ রয়েছে, তার টিকিট বিক্রি শুরু হবে।

৩১ আগস্ট চেন্নাই, দিল্লি এবং পুণেতে ভারতের যে ম্যাচগুলো রয়েছে তার টিকিট বিক্রি শুরু হবে। ১ সেপ্টেম্বর ভারতের যে ম্যাচ ধর্মশালা, লখনৌ এবং মুম্বাইয়ে রয়েছে সেগুলোর টিকিট বিক্রি শুরু হবে। ২ সেপ্টেম্বর বেঙ্গালুরু এবং কলকাতায় ভারতের যে ম্যাচগুলো রয়েছে, তার টিকিট বিক্রি শুরু হবে।

৩ সেপ্টেম্বর শুরু হবে আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট। ১৫ সেপ্টেম্বর থেকে সেমিফাইনাল এবং ফাইনালের টিকিট বিক্রি শুরু করা হবে।

বিভিন্ন কেন্দ্রে টিকিটের দামও আলাদা হতে যাচ্ছে। অর্থাৎ, মুম্বাই বা চেন্নাইয়ে টিকিটের দাম যা থাকবে, কলকাতায় টিকিটের দাম এক হবে না। গত ১০ জুলাই ইডেনে ম্যাচ দেখার জন্য পাঁচ রকম টিকিটের প্রস্তাবিত দাম ঘোষণা করা হয়েছিল। ৬৫০ রুপি থেকে ৩০০০ রুপির মধ্যে কলকাতার ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

খেলার সংযোগ ফিচার

দুই সপ্তাহের জন্য মেসিকে নিষিদ্ধ করল পিএসজি

বিনা অনুমতিতে সৌদি আরব সফর করায় বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
খেলার সংযোগ ফিচার

আফগানিস্তানকে হারিয়ে শতাব্দীর সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়লো টাইগাররা

সফরকারী আফগানিস্তানকে একমাত্র টেস্টে ৫৪৬ হারিয়ে ক্রিকেটে এই শতাব্দীর সবচেয়ে বড় জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সব মিলিয়ে টেস্ট ইতিহাসে