২০২২ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭.১০ শতাংশে পৌঁছেছে
গত অর্থবছরে (২০২১-২২) দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৭.১০ শতাংশে পৌঁছেছে। ২০২০-২১ অর্থবছরে যা ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ।
রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) চূড়ান্ত এ হিসাব প্রকাশ করেছে।
বিবিএস প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে দেশে মাথাপিছু আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৭৯৩ মার্কিন ডলার, যা ২০২০-২১ অর্থবছরে রেকর্ড ২ হাজার ৫৯১ মার্কিন ডলার থেকে বেড়েছে। ২০১৯-২০ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৩২৬ মার্কিন ডলার। যা ২০১৮-১৯ অর্থবছরে ছিল ২ হাজার ২০৯ ডলার।
পরিসংখ্যানে দেখা যায়, ২০২১-২২ অর্থবছরে স্থিতমূল্যে বাংলাদেশের জিডিপির আকার দাঁড়িয়েছে ৩ কোটি ৩ লাখ ৫১ হাজার ৪৯৬ মিলিয়ন টাকায়, যা ২০২০-২১ অর্থবছরে ছিল ২ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার ৪৪৪ মিলিয়ন টাকা।
আরও পড়ুনঃ বাংলাদেশ থেকে এ বছরই রাশিয়ায় আলু রপ্তানি শুরু হবে : কৃষিমন্ত্রী





