জাতীয়

১৮ বছর পর গুয়ানতানামো কারাগার থেকে মুক্তি পেলেন পাকিস্তানি নাগরিক

১৮ বছর পর গুয়ানতানামো কারাগার থেকে মুক্তি পেলেন পাকিস্তানি নাগরিক

১৮ বছর পর যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো বে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পাকিস্তানের নাগরিক সাইফুল্লাহ পরচা।

শনিবার (২৯ অক্টোবর) তিনি পাকিস্তানে এসে পৌঁছেছেন বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে, ৭৫ বছর বয়সী সাইফুল্লাহ পরচা গুয়ানতানামো বে কারাগারে সবচেয়ে বয়স্ক বন্দি ছিলেন। আল-কায়েদার সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে তাকে আটক করা হয়েছিল। কিন্তু কখনো অপরাধের জন্য অভিযুক্ত করা হয়নি। গত বছরের মে মাসে তার মুক্তি অনুমোদিত হয়। আমরা আনন্দিত যে বিদেশে আটক একজন পাকিস্তানি নাগরিক অবশেষে তার পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হয়েছে।

পাকিস্তানের একজন বড় ব্যবসায়ী ছিলেন সাইফুল্লাহ পরচা। তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। নিউইর্য়কে তার সম্পত্তি ছিল।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র