আলুর জিলাপি খেয়েছেন কি?
পৃথিবীতে আছে নানা স্বাদের জিলাপি। তবে আলু দিয়েও যে জিলাপি প্রস্তুত করা যায় তা জানেন কি? আর সুস্বাদু এই মিষ্টি তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-
ডো তৈরি করতে যা যা লাগবেঃ
সেদ্ধ আলু- ২ কাপ
গুঁড়া দুধ- ২ কাপ
বেকিং পাউডার- ২ চা চামচ
ঘি- ৪ টেবিল চামচ
ময়দা- পরিমাণমতো
তেল- ২ কাপ।
সিরা তৈরিতে যা যা দরকারঃ
চিনি– ২ কাপ
জল- ৪ কাপ
এলাচ- ৪ টি।
তৈরি করবেন যেভাবেঃ
প্রথমে চিনি, জল ও এলাচ একসঙ্গে ফুটিয়ে সিরা তৈরি করে নিতে হবে। পরে অন্য একটি পাত্রে সেদ্ধ আলুর সঙ্গে গুঁড়া দুধ, বেকিং পাউডার, ঘি ও পরিমাণমতো ময়দা দিয়ে ডো তৈরি করে নিন।
এবার সেই ডো থেকে ছোট ছোট অংশ নিয়ে লম্বা লেচি তৈরি করে জিলাপির মতো প্যাঁচ দিয়ে নিন। তারপর কড়াইতে তেল গরম হতে দিন। জিলাপিগুলো অল্প আঁচে সময় নিয়ে ভেজে ফেলুন।
এরপর সিরায় দিয়ে জ্বাল দিন মিনিট পাঁচেক। নামিয়ে আরও আধা ঘণ্টার মতো রেখে দিন। এবার পরিবেশন করুন মজার স্বাদের তৈরি আলুর জিলাপি।






বাড়িতেই বানিয়ে ফেলুন চকোলেট বরফি - tathyasangjog
October 29, 2022[…] চিনি গলে, ক্রিমের মতো ঘনত্ব না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। মিনিট পাঁচেক পর মসৃণ, থকথকে একটি মণ্ডের আকার নিলে গ্যাস বন্ধ করে দিন। […]
ঘরেই তৈরি করুন পিনাট বার - tathyasangjog
October 29, 2022[…] ভাজা চিনা বাদাম পরিমান মত চিনি ১ কাপ লবণ […]