দেশ সংযোগ রাজনীতি

“১১০০ লোকের জন্য হাসপাতালে বেড একটি”

গুলিস্তানে বিস্ফোরণ: চিকিৎসা দিতে ঢামেকে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে দাবি স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমাদের জনসংখ্যা অনুযায়ী গড়ে ১১০০ জনের জন্য একটি বেড রয়েছে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী অনেক কম।

মঙ্গলবার বিকেলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক আলোচনা সভায় এ কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, আমাদের হাসপাতাল ও ক্লিনিক দরকার। হাসপাতালের বেডও (শয্যা) দরকার। আমাদের যে পরিমাণ রোগী হয়, অনেক রোগী ফ্লোরে থাকেন। এটা অস্বীকার করতে পারবো না। স্বাস্থ্যসেবা নেওয়ার প্রবণতা বেড়েছে, মানুষের সচেতনতাও বেড়েছে। পাশাপাশি সেবার মান বেড়েছে, ফলে মানুষ আগ্রহসহ সেবা নিতে আসে।

মন্ত্রী বলেন, এখন প্রায় ৭০ হাজার বেড রয়েছে দেশে। প্রাইভেট সেক্টরেও এমন ৭০-৮০ হাজার বেড। মোট প্রায় দেড় লাখ বেড আছে। তারপরও আমরা সব রোগীকে বেডে রাখতে পারি না।

তিনি বলেন, ইউনিভারসেল হেলথ কভারেজ আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। এ বিষয়টি আমি খুবই গুরুত্ব দিয়ে থাকি। এটা বিভিন্ন দেশে বাস্তবায়িত হচ্ছে, অনেক দেশে হয়েছে। আমরাও এ বিষয়ে কাজ করে যাচ্ছি। আমাদের দেশে ইউনিভারসেল হেলথ কাভারেজ বাস্তবায়ন হয়নি। তবে ইন্ডাইরেক্টলি অনেক কাজ করছিও। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনেক অর্জন রয়েছে, সব অর্জন দিয়ে ইউনিভারসেল হেলথ কাভারেজ অর্জন হবে। আমাদের প্রাইমারি হেলথ কেয়ার ইউনিভারসেল হেলথ কাভারেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য