জাতীয় দেশ সংযোগ রাজনীতি

খাগড়াছড়িতে গুলিতে ৪ ইউপিডিএফ কর্মী নিহত; ২০ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

খাগড়াছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সাবেক কেন্দ্রীয় সভাপতি বিপুল চাকমাসহ চারজন নিহত হয়েছেন। হত্যার প্রায় ২০ ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করেছে পানছড়ি থানা পুলিশ।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে পানছড়ির লোগাঙ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুর্গম অনিলপাড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন পিসিপির সাবেক কেন্দ্রীয় সভাপতি বিপুল চাকমা, সহ-সভাপতি সুনীল ত্রিপুরা, যুব ফোরামের নেতা লিটন চাকমা ও ইউপিডিএফের সদস্য রুহিন ত্রিপুরা।

নিহতদের মধ্যে বিপুল চাকমা চেঙ্গী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের করল্যাছড়ি বুদ্ধধন পাড়া, সুনীল ত্রিপুরা মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ইউনিয়নের সুরেন্দ্র রোয়াজা হেডম্যান পাড়া, লিটন চাকমা খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের দ্রোনচার্য্য কার্বারি পাড়া এবং রুহিন বিকাশ ত্রিপুরা পানছড়ির উপল্টাছড়ি ইনিয়নের পদ্মিনী পাড়ার বাসিন্দা।

এ বিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আজম বলেন, চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল খুব দুর্গম। পরবর্তীতে যে আইনি কার্যক্রম তার প্রক্রিয়া চলছে।

জানা গেছে, সাংগঠনিক কাজে বিপুল চাকমাসহ সাত নেতাকর্মী সোমবার (১১ ডিসেম্বর) রাতে লোগাঙ ইউনিয়নের অনিল পাড়া গ্রামে এক ব্যক্তির বাড়িতে অবস্থান করছিলেন। রাত আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে প্রতিপক্ষ ওই বাড়িতে চারজনকে হত্যা করে। এ ঘটনায় ইউপিডিএফের সংগঠক হরি কমল চাকমা, নীতিদত্ত চাকমা ও সদস্য প্রকাশ ত্রিপুরা নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র