হরতাল একদিন পিছিয়েছে বিএনপি
কুয়েতের আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় হরতালের তারিখ পরিবর্তন করেছে বিএনপি।
সারা দেশে সোমবার বিএনপির ঢাকা সকাল-সন্ধ্যা হরতাল এক দিন পিছিয়ে মঙ্গলবার পালন করা হবে বলে জানিয়েছে দলটি।
আজ রোববার দুপুর ২টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এর আগে বাংলাদেশের অকৃত্রিম বন্ধুরাষ্ট্র কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ শনিবার (১৬ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার সম্মানে সোমবার (১৮ ডিসেম্বর) রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করার ঘোষণা দেয় সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুনঃ সমঝোতায় পৌঁছালো আওয়ামী লীগ ও জাতীয় পার্টি; ৩৭ আসন ছাড়ছে আওয়ামী লীগ





