স্মার্ট বাংলাদেশ নির্মাণে তরুণদের ভাবনা জানলেন প্রধানমন্ত্রী
স্মার্ট বাংলাদেশ নির্মাণে তরুণদের ভাবনা ও তাদের চাওয়া-পাওয়াগুলো জানতে সরাসরি বর্তমান প্রজন্মের সঙ্গে আলোচনা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বুধবার (২৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইশতেহার ঘোষণা করবে আওয়ামী লীগ। এবারও ইশতেহারে গুরুত্ব দেয়া হয়েছে তরুণদের।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত লেটস টক অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ সংগঠক ও নিজ নিজ ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে যাওয়া তরুণদের সঙ্গে ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন আওয়ামী লীগ সভাপতি। সেই সঙ্গে তাদের বিভিন্ন পরামর্শ শুনেছেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগেও তরুণদের সঙ্গে আলোচনায় বসেছেন। সরাসরি তাদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছেন। এবারও তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার পাশাপাশি তিনি জেনেছেন, বর্তমান প্রজন্মের এই প্রতিনিধিরা প্রধানমন্ত্রী হলে দেশ গঠনে কী ধরণের উদ্যোগ গ্রহণ করবেন। বর্তমান প্রজন্মের তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্মার্ট বাংলাদেশ নির্মাণের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
লেটস টক অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সঙ্গে আলোচনায় তরুণরা জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে এই আলোচনার পর তারাও নিজেদের দেশের নীতি নির্ধারণী পর্যায়ের অংশ বলে নিজেদের মনে করছেন। তারা বিশ্বাস করেন, সামনে ইশতেহার ঘোষণায় তাদের দেয়া পরামর্শগুলো বেশ গুরুত্ব সহকারে বিবেচনা করবেন শেখ হাসিনা।
‘লেটস টক উইথ শেখ হাসিনা’ অনুষ্ঠানে দেশ গঠনে কাজ করে যাওয়া ও নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য সুনাম নিয়ে আসা প্রায় ৩০০ জন তরুণ অংশগ্রহণ করেন। বাংলাদেশের ভবিষ্যৎ, পররাষ্ট্র নীতি, আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু থেকে শুরু করে স্মার্ট বাংলাদেশ নির্মাণে প্রধানমন্ত্রী কীভাবে পরিকল্পনা গ্রহণ করছেন এবং সেখানে তরুণদের ভূমিকা কী হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
নারীর নিরাপত্তা, নারী ক্ষমতায়নে তাদের চাকরির পরিবেশ তৈরিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, ভবিষ্যৎ বাংলাদেশের চ্যালেঞ্জগুলো এবং সেই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের পরিকল্পনা ও আমাদের করণীয় নিয়ে দীর্ঘ সময় ধরে তরুণদের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার, নারীর অধিকার, প্রতিবন্ধীদের অধিকার ও তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার প্রতিষ্ঠায় সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। সেই সঙ্গে এই গোষ্ঠীগুলোর উন্নয়নে সামনে সরকার আরও কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারে এ বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে তরুণদের সঙ্গে আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনাদের মধ্য থেকে অনেকের মধ্যেই আমি বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা দেখতে পাচ্ছি। আশা করি, এখান থেকেই কেউ একজন হবেন ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী।






আগামী ২৯ ডিসেম্বর মাঠে বিজিবি চলে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী - Tathya Sangjog
December 26, 2023[…] আরও পড়ুনঃ স্মার্ট বাংলাদেশ নির্মাণে তরুণদের ভা… […]
"আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২৫০ জনকে শোকজ করেছে ইসি অনুসন্ধান কমিটি" - Tathya Sangjog
December 26, 2023[…] আরও পড়ুনঃ স্মার্ট বাংলাদেশ নির্মাণে তরুণদের ভা… […]
বুধবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আওয়ামী লীগ - Tathya Sangjog
December 26, 2023[…] আরও পড়ুনঃ স্মার্ট বাংলাদেশ নির্মাণে তরুণদের ভা… […]
"এবারের ইশতেহারের শিরোনাম স্মার্ট বাংলাদেশ" - Tathya Sangjog
December 26, 2023[…] আরও পড়ুনঃ স্মার্ট বাংলাদেশ নির্মাণে তরুণদের ভা… […]
ঠুঁটো জগন্নাথ মার্কা নির্বাচন কমিশন আমরা চাই না: ওবায়দুল কাদের - Tathya Sangjog
December 26, 2023[…] আরও পড়ুনঃ স্মার্ট বাংলাদেশ নির্মাণে তরুণদের ভা… […]
নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ - Tathya Sangjog
December 26, 2023[…] আরও পড়ুনঃ স্মার্ট বাংলাদেশ নির্মাণে তরুণদের ভা… […]
"১৫ বছরে সরকার পরিচালনার ভুলত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন" - Tathya Sangjog
December 26, 2023[…] আরও পড়ুনঃ স্মার্ট বাংলাদেশ নির্মাণে তরুণদের ভা… […]
"ফের সরকার গঠন করতে পারলে সিন্ডিকেট ভেঙ্গে দেয়া হবে" - Tathya Sangjog
December 26, 2023[…] আরও পড়ুনঃ স্মার্ট বাংলাদেশ নির্মাণে তরুণদের ভা… […]